বাকৃবিতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১, সিমেস্টার-১) শ্রেণীতে ভর্তির নিমিত্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল মেধা তালিকার ভিত্তিতে অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
সম্প্রতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়।
অনুষদ ভিত্তিক ফলাফল দেখতে ক্লিক করুন
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
(ক) মেধা তালিকাভূক্ত (সাধারণ, মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতীয় কোটা) প্রার্থীদেরকে আগামী ২৮ নভেম্বর ২০১৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টার মধ্যে সশরিরে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
(খ) মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকলে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা আগামী ০৪ ডিসেম্বর ২০১৬ তারিখে বাকৃবি ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
(গ) অপেক্ষমান তালিকাভূক্ত (সাধারণ, মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতীয় কোটা) প্রার্থীদেরকে আগামী ০৭ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৪:০০ টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বশরিরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ঐদিন রাত ০৮:০০ টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। আগামী ০৮ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৫:০০ টার মধ্যে স্বশরিরে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
(ঘ) অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকলে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা আগামী ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে বাকৃবি ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
(ছ) ভর্তির জন্য করণীয়:
১. প্রশাসন ভবন সংলগ্ন আমতলায় স্থাপিত ‘বাঁধন’ এর বুথে স্বশরিরে উপস্থিত থেকে ব্লাড গ্রুপিং টেষ্ট করতঃ রিপোর্ট সংগ্রহ করা।
২. শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত মেডিক্যাল বোর্ড-এ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা এবং মেডিক্যাল ফরমে চীফ মেডিক্যাল অফিসার মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৩. সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিস-এ ডীন মহোদয়ের নিকট মূল কাগজপত্র প্রদর্শন করে ভর্তি ফরমে ডীন মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৪. টিএসসি কনফারেন্স রুমে লটারীর মাধ্যমে হল নির্ধারণের পর ভর্তি ফরমে প্রোক্টর মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৫. টিএসসি কনফারেন্স রুমে হল এর জন্য নির্ধারিত ফি ৮৮০.০০ টাকা নগদ জমা দিয়ে ভর্তি ফরমে প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৬. শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত বুথে মূল কাগজপত্র জমা দিয়ে ভর্তি ফরমে রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৭. শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত হিসাব শাখার নির্ধারিত বুথে ভর্তি ও আনুষাঙ্গিক ফি বাবদ সর্বমোট ৫,৩৩৪.০০ (পাঁচ হাজার তিনশত চৌত্রিশ) নগদ এবং ভর্তি ফরম জমা দেওয়া।
ফি গুলো নিম্নরূপ:
ভর্তি ফি: ৫,১০৪.০০ টাকা (লেভেল-১, সিমেস্টার-১ এর সিমেস্টার ফি ১২০০/- সহ),
স্বাস্থ্য পরীক্ষা ফি: ১৩০.০০ টাকা,
রেজিষ্ট্রেশন ফি: ১০০.০০ টাকা।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

