পল্লী উন্নয়ন বোর্ডের ‘বিআরডিবি মোবাইল ইনডেক্স’ অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা, জেলা ও সদর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অফিসিয়াল মোবাইল নম্বর নিয়ে ‘বিআরডিবি মোবাইল ইনডেক্স’ নামে একটি অ্যাপ উদ্ভাবন করা হয়েছে।

সাতক্ষীরা বিআরডিবি’র উপ-পরিচালক মো. নাসির উদ্দীন ‘বিআরডিবি মোবাইল ইনডেক্স’ মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন। আজ সোমবার সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর ইউসিসিএ-এর সভাপতি আব্দুল্লাহ আল ফারুখ, শ্যামনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও সহকারী পল্লী উন্নয়ন অফিসারসহ সংশ্লিষ্ট অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা। মোবাইল অ্যাপটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন এস এম এ সোহেল এবং নির্মাণে সহায়তা করেছে কোডেক্স সফটওয়্যার সলিউশন লিমিটেড।

গুগল প্লে-স্টোরে বিআরডিবি মোবাইল ইনডেক্স লিখে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে। এছাড়া অ্যাপটি প্লে-স্টোরের এই লিংকে এবং বিআরডিবি’র সাতক্ষীরার শ্যামনগরের পোর্টালে পাওয়া যাবে। এই অ্যাপটির মাধ্যমে সেবা প্রত্যাশী যে কেউ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে কল করতে এবং এসএমএস পাঠাতে পারবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: