বাংলাদেশকে ডিজিটাল করার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল নোবিপ্রবি
আমিরুল ইসলাম আমুন,বিশেষ প্রতিনিধি,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
বাংলাদেশকে ডিজিটালের পথে এগিয়ে নিয়ে যাবার ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই তো দায়িত্ব নিতে হবে সবার আগে। আর সেইসব ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিনিয়তই কিছু না কিছু সৃজনশীল বিষয় যুক্ত করে যাচ্ছে প্রযুক্তির ভান্ডারে।
এইবছর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে নতুন এক প্রক্রিয়া চালু করে ভর্তি প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) INFORMATION AND COMMUNICATION (ICE) ডিপার্টমেন্ডের ১ম ব্যাচের মেধাবী তিন শিক্ষার্থী আমিনুল ইসলাম, আরিফ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাব্বির।
ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং তার পাশাপাশি যাতে সময়ের অপচয় না হয় সেই উদ্দেশ্যে ওয়েবসাইটে যোগ করা হয়েছে
ADMISSION QUEUE DISPLAY নামক পেইজ। কোন ইউনিটের ভর্তি কার্যক্রম চলছে, উল্লেখ্যদিনে মোট কতজনের ডাক পড়েছে, এবং তাদের মাঝে ভর্তির সময় কারা কারা অনুপস্থিত, কে কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এইসব বিস্তারিত সকল তথ্যই পাওয়া যাবে এই পেইজে। এতে করে ওয়েটিং লিষ্টে থাকা শিক্ষার্থীরাও বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে জানতে পারবে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট খালি আছে, মেরিট পজিশনে কত পর্যন্ত সিরিয়াল চলছে এবং সে নিজে ধারণাও করে নিতে পারবে তার কোন ডিপার্টেমেন্টে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে।
ভর্তি কার্যক্রমেও থাকছেনা কোন কারচুপি করার সুযোগ। অনেকটা ক্রিকেট খেলার স্কোরবোর্ডের মতই নিয়মিত সময়ে পেইজটি নতুন তথ্য নিয়ে আপডেট হচ্ছে। কোন শিক্ষার্থীর মেরিট পজিশন কত, SSC এবং HSC তে কত জিপিএ ছিলো, মোট কত নাম্বার পেয়ে মেরিট পজিশনে এসেছে তারও বিস্তারিত তথ্য জানা যাবে এই admission queue display তে।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে দেখা যাবে কোন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া চলছে, কার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরবর্তী কার ভর্তি কার্যক্রম শুরু হবে।
নিচেই দেওয়া আছে সেই লিণ্ক। চাইলে আপনিও ভিজিট করে আসতে পারেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম।
http://nstu-admission.mdaminul.me/b-unit-admission.php

