রাবিতে রোকেয়া দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বেগম রোকেয়া দিবস । শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় তীর্থক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এ্যাসোসিয়েশনের (রুডা) ব্যানারে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একটি সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্ট অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উদিচি সংসদের সভাপতি অধ্যাপক গোলাম সারওয়ার, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত কুমার, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অর্ণব আকাশ।

সমাবেশে এসময় রাবির সাবেক ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বলেন, উনবিংশ শতকে নারীরা ভোগ্য পন্য হিসাবে ব্যবহৃত হতো। শিক্ষা দীক্ষায় তাদের কোন অধিকার ছিলনা । নারীদের ঘর কুনো করে রাখা হতো। বেগম রোকেয়া সেখান থেকে বাংলার মুসলিম নারীদের জন্য সম অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করেন।

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অর্ণব আকাশের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী মুক্তির যে আন্দোলন করে গেছেন সে আন্দোলন তার সময়ে সফল হলেও বর্তমান সমাজে তার প্রতিফলন আমরা দেখতে পাইনা। নারীরা আজও সমাজে তাদের সম অধিকার পায়না। চার দেয়ালে তাদের আজও বন্দি করে রাখা হয়।

সমাবেশে বক্তারা নারীদের সম অধিকার আদায়ের জন্য সকল কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: