কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ১৮ জন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীসহ মোট ১৮ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়ন পত্র জমা করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত স্ব-স্ব রিটার্নিং অফিসারের নিকট এসব মনোনয়ন পত্র জমা করেন।

কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল জলিল, বিএনপি’র মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নুর ইসলাম নুরু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেলাল হোসেন ও পৌর আওয়মীলীগের সাধারন সম্পাদক কাজীউল ইসলামসহ ৫ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদের নিকট মনোনয়ন জমা দেন।

অন্যদিকে নাগেশ্বরী পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু, বিএনপি’র মনোনীত প্রার্থী আদম আলী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুর রহমান মিয়াসহ ৬ জন প্রতিদন্দী প্রার্থী রিটার্নিং অফিসার ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোহাম্মদ রহমতুল্ল্যার নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এছাড়াও উলিপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ সরকার, বিএনপি’র আবুল আলা তারিক চেীধুরী, জাতীয় পার্টির সফিকুল ইসলাম দ্বারা ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আবু সাইদ সরকারসহ মেয়র পদে প্রতিদ্বন্দীতার জন্য ৭ জন রিটার্নিং অফিসার ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট মনোনয়ন পত্র জমা করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: