রাবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কিবরিয়া বিদায়ী কমিটির যুগ্ম-সম্পাদক ও রুনু বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনজন সহ-সভাপতি, চারজন যুগ্ম-সম্পাদক ও চারজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, সৈকত হোসাইন সৈকত, হাবিবুল্লাহ নিক্সন। চারজন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন শেখ ও শাহিনুল সরকার (ডন)। সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাবরুন জামিল সুষ্ময়, এনায়েত হক রাজু ও রেজাউল করিম রাজু।
এছাড়া পদপ্রত্যাশী ৮ জনকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ দেওয়া হয়। তারা হলেন, তন্ময়ানন্দ অভি, সাহানুর ইসলাম শাকিল, সাকিবুল হাসান বাকি, মিনারুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, টগর মো. সালেহ, আব্দুল্লাহ আল মাসুদ, আখেরুজ্জামান তাকিম।
গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রায় ৭০ জন পদপত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।

