৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আসছে বছরের আগামী ১২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিমিনারির ফল প্রকাশিত হয় ১ নভেম্বর। এতে ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।

  •  
  •  
  •  
  •