বাংলাদেশে আসছে হলিউডের ক্যাপ্টেন আমেরিকা!
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছে হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা! প্রথম সারির বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে ও স্টুডিও মনস্টার এর সার্বিক কারিগরি সহায়তায় এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে।
আকিজ ফুডস এন্ড বেভারেজ লিমিটেড এর ফ্রুটিকা ব্র্যান্ডের জন্য এটি নির্মাণ করছেন মেহেদি হাসিব। যেখানে দেখা যাবে মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা একটি যুদ্ধে অংশগ্রহণ করছে!
নির্মাতা মেহেদি হাসিব বলেন, ‘এই ধরনের একটি কাজ আমরা ইতমধ্যেই করেছিলাম যেখানে ছিল টম এন্ড জেরি, কিন্তু সেখানে রিয়েল লাইফ শুটিং এর অন্তর্ভুক্তি ছিল না এবং যেহেতু মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা চরিত্র দুটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় ও স্ট্যাবলিশড ক্যারেক্টার, তাই হলিউডের সাথে মিল রেখেই প্রায় ১ মাস এনিমেশনের সমস্ত ধাপ পার করেই এই বিজ্ঞাপন চিত্রটি বানানো হচ্ছে।

