সালমান খানের জামিন
বিনোদন ডেস্ক:
২০০২ সালে গাড়ি দুর্ঘটনা মামলায় এখনই জেলে যেতে হচ্ছে না বলিউড তারকা সালমান খানকে। চলতি বছরের মে মাসে বম্বে হাই কোর্ট থেকে জামিন পেয়েছিল বজরঙ্গী ভাইজান।
সেই জামিন বাতিলের আবেদন করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার তা খারিজ করে দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় এবং জখম হন চার জন। এই বছরের ৬ মে সালমান খানকে দোষী সাব্যস্ত করে বম্বে হাই কোর্টের বিচারপতি এ আর জোশী।বিচারে পাঁচ বছরের সাজাও ঘোষণা হয়। একদিন পর ৮ মে জামিন পেয়ে যায় সালমান। জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জামিন খারিজের আবেদন করেছিলেন দুর্ঘটনায় মৃত পুলিশ কনস্টেবল রবীন্দ্র পাতিলের মা সুশীলা হিম্মতরাও পাতিল। সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

