চলচ্চিত্রে অর্চিতা স্পর্শিয়ার অভিষেক

বিনোদন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাজ করে নিজেকে আগেই পরিচিত করেছেন মিডিয়া অঙ্গনে। শুধু বাদ ছিল বড়পর্দায় কাজ করা। তবে এবার সেই কাজটিও পূরণ করে ফেললেন এই মডেল। খুব শিগগিরই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে স্পর্শিয়ার।

অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘বন্ধন’ নায়িকা হিসেবে স্পর্শিয়াকে চূড়ান্ত করা হয়েছে আজ দুপুরে। ছবিটিতে স্পর্শিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ডন, শিপন, জন, এমিয়া এমি প্রমুখ।

জানা গেছে, পাঁচ বন্ধুর জীবনের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে। ছবিটির শুটিং শুরু হবে ২৯ ডিসেম্বর। ভালোবাসা দিবসে ছবিটির মুক্তি পাওয়া সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস।

  •  
  •  
  •  
  •  

Tags: