বাকৃবিতে ভেড়ার কৃত্রিম প্রজনন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশে ভেড়ার উৎপাদন বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন বিষয়ক খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ময়মনসিংহের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আফতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মাহমুদুল আলম।

কর্মশালার সমন্বয়কারী ছিলেন অপটিমাইজেশন অব এমওইটি শিপ ইন বাংলাদেশের প্রধান গবেষক প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি। বিশেষ অতিথি বিএডিসির উপপরিচালক মো. খোরশেদ আলম প্রমুখ।

  •  
  •  
  •  
  •