বাকৃবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন রবিবার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক অনুষ্ঠান) আগামীকাল রবিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
পর দিন ২ জানুয়ারি শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতেও পৃথকভাবে হল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম ও ক্লাস শুরু হবে।

