ফানুশের সাথে পুরোনো বছরের দুঃখ উড়ালো গবি শিক্ষার্থীরা

রিফাত মেহেদী, গবি প্রতিনিধিঃ
শনিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি বছরের শেষদিনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মত সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টায় ফানুশ উড়ানোর মধ্য দিয়ে পুরাতন বছরের সকল দুঃখ গুলোকেও উড়িয়ে দেয় আকাশে। এসময় ক্যাম্পাসের পুকুরে নৌকা ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে জানায় স্বাগত জানান তারা।
ভিন্ন ধারার এমন অনুষ্ঠানকে স্বাগত জানান সামাজিক উন্নয়ন সংগঠন বৃন্ত। বৃন্তের প্রতিষ্ঠাতা সদস্য নাইম জোয়ার্দার বলেন, থার্টি ফাস্ট নিয়ে সারা দেশের যা অবস্থা তাতে ধ্বংস হচ্ছে যুবসমাজ এবং ক্ষতি করছে আন্তর্জাতিক ঐতিহ্যকে। এসব থেকে দূরে থাকতে গেলে এমন ব্যতিক্রম ও মার্জিত অনুষ্ঠানের বিকল্প নেই।
অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের ধারাবাহিকতার দাবি করে আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানান। আর আয়োজক কমিটিও সকলের সাড়া পেয়ে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজক কমিটির সদস্য এ.আই.আশিক । তিনি মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এরকম ভিন্ন সংস্কৃতি চর্চায় ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে ।
অনুষ্ঠানটি ভিন্ন এবং সকলের কাছে অপরিচিত হওয়াতে আয়োজক কমিটিকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বলে জানান আরিফুল ইসলাম । তবে অনুষ্ঠান সফলভাবে পরিচালিত করতে পেরে তারাও আনন্দিত যা ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি ।

  •  
  •  
  •  
  •  

Tags: