প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাকৃবি ছাত্রলীগের রক্তদান কর্মসূচি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দদাস চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. মো. এ.কে.এম. জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।
পরে সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ সোহান সহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী রক্তদান করেন।

