ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্বতীকালীন সভাপতি রাহুল জহুরি

স্পোর্টস ডেস্ক:
ভারতীয় সুপ্রিম কোর্ট রায়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন অনুরাগ ঠাকুর। একই সঙ্গে বোর্ডসচিব অজয় শিরকেও সরিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই নতুন সভাপতির খোঁজে তোলপাড় ভারতীয় ক্রিকেট অঙ্গন।

তবে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সভাপতি বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। অনেকটা অনুমিতভাবেই বিসিসিআই সিও রাহুল জহুরিকেই বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, বোর্ড সভাপতির পদে কে বসবেন তা নিয়ে চলছে ব্যপক জল্পনা-কল্পনা। তবে এই পদে এগিয়ে ছিলেন কলকাতার ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী। কিন্তু বিসিসিআইএ’র গঠনতন্ত্র অনুযায়ী তিনি এখনই এই দায়িত্ব নিতে পারবেন না।

অন্যদিকে, সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন সভাপতির পদে ফিরতে তদবির চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় কে হবেন অনুরাগ ঠাকুরের উত্তরসূরি!

সুপ্রিম কোর্টের কাছে মিথ্যে হলফনামা জমা দেওয়ার কারণে এবং লোধা কমিশনের সুপারিশ না মেনে চলার জন্য গত ২ জানুয়ারি বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকে-কে অপসারণ করে দেশটির সুপ্রিম কোর্ট।

  •  
  •  
  •  
  •