কুড়িগ্রামে পাক হানাদার মুক্ত দিবস পালিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
নানা আয়োজনে ৬ ডিসেম্বর কুড়িগ্রাম পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, নারী নেত্রী রওশন আরা চৌধুরী, শুব্রতা রায় প্রমূখ।

বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, স্বাধীনতা বিরোধী চক্র ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন। ১৯৭১ এর এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে পাক সেনাদের হটিয়ে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করে।

  •  
  •  
  •  
  •  

Tags: