নাটোরের কান্দিভিটা থেকে চার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
নাটোর প্রতিনিধি:
নাটোরে একটি বিদেশী পিস্তল ও মাদক সহ চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিভিটা এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ তাদের গ্রেফতার করা হয়। গেফতারকৃতদের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজী সহ ১৫ থেকে ২০টি করে মামলা রয়েছে।
র্যাব – ৫ এর সিপিসি -০২ এর কোম্পানী কমান্ডার আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কান্দিভিটা এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি টিম। অভিযানকালে সেখানে দাড়িয়ে থাকা নাটোরের শীর্ষ সন্ত্রাসী জনি আহম্মেদ,জীবন,সুজন ও মঞ্জুর হোসেনের গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করা হয়।
তল্লাশীকালে জনির কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং অন্যদের কাছ থেকে মাদক উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় ১৫ থেকে ২০টি করে মামলা রয়েছে।

