বাকৃবিতে শুরু হয়েছে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার দিনব্যাপী আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২০জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে ছাত্রদের ৬টি দল ও ছাত্রীদের ৪টি দল অংশগ্রহণ করছে। আগামী সোমবার আন্ত:অনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হবে।

