রাবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ

রাবি সংবাদদাতা:
আবারো শিবির সন্দেহে শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপার্দ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের শিকার শিক্ষার্থীর নাম সুলতান মাহমুদ শফি। তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা যায়, শফী জিয়া হলের ৪৮০ নং রুমে দীর্ঘদিন ধরে থাকত। তবে বেশ কয়েকদিন ধরে সে আর হলে থাকে না। তাই সে তার জিনিসপত্র নিতে আসে। ঠিক এই সময় জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতিউর রহমান মিলন তাকে দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, উপ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম শ্রভ্র ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুজন প্রামাণিককে খবর দেয়। তারা এসে শফীর সাথে কথা বলার এক পর্যায়ে তাকে চড়থাপ্পার দিতে থাকে। এর এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি এসে শফীকে পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. তারিকুল হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শিবির সন্দেহে একজনকে আটক করেছি। তবে থানায় জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •