গণবি’তে বেসিস সফট এক্সপো ২০১৭ এক্টিভেশন ক্যাম্পেইন

গণ বিশ্ববিদ্যালয় (সাভার) প্রতিনিধি :

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২৪ জানুয়ারি (মঙ্গলবার) বেসিস সফট এক্সপো ২০১৭ এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সকাল ১১টায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সি এস ই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ নুরুল আলম খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মনসুর মূসা এবং ফলিত গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ আব্দুস সালাম। এছাড়া গন বিশ্ববিদ্যালয়ের বেসিস স্টুডেন্ট ফোরামের মেন্টর তানিয়া আক্তার এবং সি এস ই বিভাগের সকল সহকারী শিক্ষক বৃন্দ সহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসেন ;সি ই ও, আইসফট আই টি সল্যুশন এবং ছিলেন শাহ জালাল (সোহেল)-ম্যানেজিং ডিরেক্টর,ইসটিম কর্পোরেশন।

প্রধান বক্তার বক্তব্যে ইমরান হোসেন বলেন, তরুণ সফটওয়্যার ডেভলপাররাই ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সেই লক্ষে বেসিস সফট এক্সপো ২০১৭ এক্টিভেশন আমরা হাতে নিয়েছি। এই এক্টিভেশন তরুণ সফটওয়্যার ডেভলপারদের চলার পথকে আরও মসৃণ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: