১০ ডিসেম্বর থেকে রুয়েটে প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া শুরু

রাবি সংবাদদাতা:
আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সোমবার দুপুরে রুয়েটের প্রশাসনিক দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

এদিন সকাল ৯ টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৭৮০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি প্রশাসনিক ভবনের নোটিশ বোর্র্ডে প্রকাশ করা হবে।

ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্যাদি প্রার্থী রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসের তালিকা রুয়েট এবং ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

  •  
  •  
  •  
  •