বড়পুকুরিয়া কোল মাইনিং এর এমডি প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস.এম.এন আওরঙ্গ জেবকে প্রত্যাহার করা হয়েছে।
তার স্থলে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে জিএম হাবিবুদ্দিন আহমেদকে। বৃহস্পতিবার সন্ধায় ফেক্স বার্তায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস.এম.এন আওরঙ্গ জেবকে প্রত্যাহার পত্র দেয় পেট্রোল বাংলা কর্তৃপক্ষ।
সেই সাথে তার স্থলে জিএম হাবিবুদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়,ব্যাপক অনিয়ম ও দূর্নীতি’র অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস.এম.এন আওরঙ্গ জেবকে প্রত্যাহার করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: