বাকৃবিতে শুরু হয়েছে বিএসভিইআর এর ২৩তম সম্মেলন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “প্রাণির রোগ নিয়ন্ত্রনে প্রস্তুতি” প্রতিপাদ্য শীর্ষক বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রির্সাচ (বিএসভিইআর) এর দুইদিনব্যাপী ২৩তম বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিএসভিইআর সভাপতি অধ্যাপক ড. মাহাবুব মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. স্যু লাউত্জ, বিএসভিইআর আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিম আহম্মেদ, রেনেটা এনিমেল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএসভিইআর এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বৈজ্ঞানিক সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করে।
১ম দিনে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সিম্পোজিয়াম, দুটি সাইন্টিফিক সেশন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দুইদিনে মোট ৫টি সাইন্টিফিক সেশনে মোট ১০৬টি গবেষণাপত্র মৌখিক ও পোস্টার আকারে উপস্থাপন করা হবে।
এবারের সম্মেলনে “বি.এস.ভি.ই.আর এনুয়াল লেকচার এওয়ার্ড” এর জন্য মনোনীত হয়েছেন জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. থমাস ভালেনক্যাম্প।

