শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে রাবিতে নানা কর্মসূচি
রাবি সংবাদদাতা:
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সোমবার বেলা ১২টার দিকে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন সবুজবাংলাদেশ২৪.কম-কে এ তথ্য জানান।
শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি:
সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭.১৫মিনিটে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের দক্ষিণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। বাদ জোহর বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হবে।
বিজয় দিবসের কর্মসূচি:
সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, ৬.৩০ও ৬.৪৫ মিনিটে যথাক্রমে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং সকাল ৭.০০ টায় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হবে।
এদিন সকাল ৮.৪৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের ব্যবস্থাপনায় খেলাধুলা ও ৯.৩০ মিনিটে শেখ রাসেল মডেল স্কুলের ব্যবস্থাপনায় আনন্দমেলা অনুষ্ঠিত হবে এবং সকাল ১০.১৫ মিনিটে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিট এর ব্যবস্থাপনায় সাবাস বাংলা চত্বরে মার্চপাষ্ট অনুষ্ঠিত হবে।
এছাড়াও সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা ও সকাল ১০.৪৫ মিনিটে সিনেট ভবন প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্ধোধন করবেন উপাচার্য ড.মুহম্মদ মিজানউদ্দিন এবং বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

