কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের বহিস্কারের দাবিতে ক্যাম্পাসে অর্নিদিষ্ট কালের ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থিত ছাত্রলীগের একাংশ।

সোমবার দিনভর বিক্ষোভ মিছিল ও সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধের মাধ্যমে এই ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা বিষয়ে তদন্তে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। পরে তারা ঘটনার তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে কথা বার্তা শেষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন। প্রথম দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।

উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তি ইচ্ছুদের শুভেচ্ছা জানাতে ছাত্রলীগের স্বাগত মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের নেতেৃত্বে শিক্ষক ও ছাত্রদের মারধর করার ঘটনায় সাধরাণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আলিফের বহিস্কার ও বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

বেধে দেয়া সময়সীমার মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় সোমবার বিশ্ববিদ্যালয় থেকে সভাপতির বহিস্কার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’।

সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দীকী সবুজবাংলাদেশ২৪.কম-কে বলেন, চলমান অবস্থা বিবেচনা করে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। আশা করি মঙ্গলবার থেকে ক্যাম্পাস স্বাভাবিক ভাবে ক্লাস ও পরীক্ষা চলবে।

  •  
  •  
  •  
  •  

Tags: