সিকৃবিতে মাৎস্যবিজ্ঞান ছাত্রসমিতির নয়া কমিটি গঠন
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্রসমিতি নয়া কমিটি গঠন করা হয়েছে।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাবুদ্দিন সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ছাত্রসমিতির কমিটিতে পদাধিকার পদে ডিন প্রফেসর ড. মোঃ শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ পদে সহকারি অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল মামুন ও নির্বাচিত প্রতিনিধিদের সহ-সভাপতি (ভিপি) পদে অংকুর চৌধুরী, সাধারন সম্পাদক (জিএস) মোঃ নুহিত আহমেদ বড় ভুঁইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ ছাদেকুল আমান ভূঁঞা, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে কিশোর কুমার ঠিকাদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ জীবন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে আশিকুর রহমান এবং সদস্য পদে নাফিস রায়হান ও মোঃ জুবায়ের রহমান কে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এর আগে চলতি বছরের গত ২৯ শে নভেম্বর নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রত্যেক লেভেলে শ্রেণী প্রতিনিধি নির্বাচন করা হয়। পরে নির্বাচিত প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষকদের নিয়ে ছাত্র সমিতির এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

