বাকৃবিতে ভেট শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন গ্যালারিতে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, ছাত্র-ছাত্রীরই দেশের উজ্জ্বল ভবিষৎ তাঁরাই শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞানার্জন করে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে আর তাই তাদেরকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলতে হবে। শৃঙ্খলাবোধ ও সময়ানুবর্তিতার ওপর গুরম্নত্ব দিতে হবে। উপাচার্য বিতরণ সার্জিক্যাল কিট বক্স সঠিকভাবে যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুব মোস্তফা। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মির্জা আবুল হাসিম প্রমুখ।

