এক বছর পর জাতীয় দলে ফিরলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক:
ইনজুরি যেন পেয়ে বসেছিল লাসিথ মালিঙ্গাকে। ইনজুরির সঙ্গে যোগ হয়েছিল শারীরিক অসুস্থতাও। দুই কারণে মালিঙ্গা এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। টি-টোয়েন্টি দিয়েই আবারও জাতীয় দলে ফিরছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন এই লঙ্কান পেসার।

বাংলাদেশে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মালিঙ্গা। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি এশিয়া কাপের ওই ম্যাচই জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ।

আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন উপল থারাঙ্গা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

উপল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, দিলশান মুনাবিরা, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিবির্ধনে, সচিথ পাথিরানা, চামারা কাপুগেদারা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, দাসুন শানাকা, লাকসান সান্দাকান, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

  •  
  •  
  •  
  •  

Tags: