তানোরে ৩ দিনব্যাপি কাব ক্যাম্পুরীর উদ্বোধন
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপি ২য় কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলা শাখার আয়োজনে ও প্রশাসনের সহযোগীতায় উক্ত কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহীর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান।
উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমরান আলী মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমীন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ, তানোর উপজেলা স্কাউটের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ; আদর্শ সমাজ গঠনে কাবিং/স্কাউটিং হিসেবে সকলের সামনে তুলে ধরতে ৩ দিনব্যাপি কাব ক্যাম্পুরীতে তানোর উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন।#

