এনএটিপি প্রকল্পে ভেটেরিনারিয়ানদের পদ নিশ্চিত করার জন্য স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট-২ (এনএটিপি) প্রকল্পের সমন্বিত কারিকুলামের বিভিন্ন পদে ভেটেরিনারিয়ানদের পদ নিশ্চিত করার জন্য প্রকল্প পরিচালকের (পিডি) নিকট স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশনের নের্তৃবৃন্দ।

সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরে প্রকল্প পরিচালকের কার্য্যালয়ে প্রকল্প পরিচালক ডা. মুনজুর মোহাম্মদ শাহজাদার নিকট এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি ডা. ইনাম আহমেদ, প্রচার সম্পাদক মারুফ হাসান, দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান, ওয়াসিফ যন্টু, খাইরুল সহ অন্যান্য নের্তৃবৃন্দ।

প্রকল্প পরিচালক ডা. মুনজুর মোহাম্মদ শাহজাদা বলেন, স্মারক নং – পিআইইউ-এনএটিপি-২/ডিএলএস/জনবল/২০১৬/৭১ মোতাবেক, ৫ বছর মেয়াদি ডিভিএম কোর্সের সকলেই প্রাণিসম্পদের সকল পোস্টে ঢুকতে পারবে। এনএটিপি প্রজেক্টে ডিভিএম/এএইচ এর যারা যোগ্য তারাই পরীক্ষার মাধ্যমে চাকুরিতে প্রবেশ করবে।

  •  
  •  
  •  
  •  

Tags: