জমকালো আয়োজনে চলছে বাকৃবির পশুপালন অনুষদের র্যাগ ডে
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২০১২-১৩ শিক্ষা বর্ষের (৪৯ তম ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান বা র্যাগ ডে চলছে অত্যন্ত জমকালো আয়োজনে।
যানা যায়, ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাত থেকে শুরু হলেও এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ ১৫ই ফেব্রুয়ারী, দুপুর ১২ টায়।
কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি এবং উক্ত অনুষদের ডীন প্রফেসর ড. জসীম উদ্দীন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী।
এ সময় এক শিক্ষার্থী বলেন , আমরা অত্যন্ত জাকজমক ভাবে আমাদের র্যাগ ডে পালন করতে চাই যেটা জীবনের শেষ দিন পর্যন্ত স্মৃতির মনি কোঠায় গাথা থাকবে।

