আরো ৬০টি নতুন গ্রহের সন্ধান পেল জ্যোতির্বিদরা!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
বিশ্বের জ্যোতির্বিদদের একটি দল সম্প্রতি ৬০টি নতুন গ্রহ খুঁজে পেয়েছে যা নক্ষত্রের চতুর্দিকে ঘুরে। পৃথিবীর সৌরমন্ডলের মতো তাদেরও সৌরমণ্ডল রয়েছে। এর মধ্যে একটি গ্রহ পাথর বিশিষ্ট এবং দেখতে যেন পৃথিবীর মতো। সেই বিশেষজ্ঞ দলের সাথে সংশ্লিষ্টরা আরও ৫৪টি গ্রহের প্রমাণ পেয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য নতুন দুনিয়ার সংখ্যা হলো ১১৪টি।

গ্লিজ ৪১১১ বি নামে একটি গ্রহ বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। এটাকে বর্ণনা করা হচ্ছে ‘হট সুপার আর্থ’ বা উষ্ণ সুপার পৃথিবী যার পাথুরে ভূমণ্ডল রয়েছে। গ্লিজ ৪১১বি গ্রহটি সূর্যের চতুর্থতম নিকটবর্তী তারকার একটি গ্রহ।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের একদল জ্যোতির্বিদ সে গবেষণায় অংশগ্রহণ করেছিলেন।

গ্লিজ ৪১১ বি নামের গ্রহটি পৃথিবী থেকে আট আলোকবর্ষ দূরে। মহাশূন্যে এক আলোকবর্ষ মানে হচ্ছে ৬ ট্রিলিয়ন মাইলস। নতুন পাওয়া এই ৬০ টি গ্রহ ২০ থেকে ৩০০ আলোকবর্ষ দূরে।

সূত্র: ফক্স নিউজ

  •  
  •  
  •  
  •  

Tags: