বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ২০ ডিসেম্বর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২০ ডিসেম্বর।

সোমবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রিপোটিং ও সাবজেক্ট চয়েস। ২১ ও ২২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি ফি প্রদান।

কোটাভুক্ত উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি ২৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। এছাড়াও ভর্তি ফি প্রদান দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর ১ম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে ও ভর্তি ফি প্রদান ২৮ ডিসেম্বর।

এ ছাড়া ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে ।

  •  
  •  
  •  
  •