দেশে ফিরলেন শাবনূর

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার মধ্যে রয়েছেন। এবারো কয়েক মাস পর দেশে ফিরেছেন।

১১ ফেব্রুয়ারি দেশে ফেরেন ‘আনন্দ অশ্রু’ নায়িকা। মাঝে দেশের বাইরে ছিলেন মূলত স্বাস্থ্য কমিয়ে স্লিম হওয়ার জন্য।

শাবনূর বলেন, ‘সবে মাত্র দেশে ফিরেছি। তবুও এর মধ্যেই অনেক পরিচালক আমার সাথে যোগাযোগ করছে। কয়েকটা দিন যাক সবাইকে সময় দেব।’

সোমবার শাবনূরের বাসায় যান তার দীর্ঘ সময়ের সহকর্মী ওমর সানি। তিনি অবশ্য শাবনূরের কাছে শিল্পী সমিতির নির্বাচনে সমর্থন নিতে যান। তবে এ ব্যাপারে শাবনূর কোন মন্তব্য করতে রাজি হননি।

  •  
  •  
  •  
  •  

Tags: