রাবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে পতাকা, বহুবর্ণ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। প্রতিযোগীতায় ৭৩টি ইভেন্টে প্রায় তিনশতাধিক খেলোয়াড় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আলী আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দীন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মুজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত, স্কুলের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে¬ প্রত্যক্ষ করেন। পরে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান করেন।
স্কুলের শিক্ষক ডালিয়া রহমান, ড. মুহা. কাওসার হুসাইন, জান্নাতুন নাহার ও মো. বাদশা আলম ক্রীড়ানুষ্ঠানটি সঞ্চালনা করেন।

