আইআইএএসটি, রংপুর এর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধিঃ
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি, (আইআইএএসটি), রংপুর এর ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৫ ফেরুয়ারী) সকাল ১১.০০ ঘটিকায় আইআইএএসটি এর ক্যাম্পাসে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (২য় ব্যাচের) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, ডীন, কৃষি অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিজেদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে এবং সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
উদ্ভোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গর্ভনিং বর্ডির চেয়ারম্যান প্রফেসর ড. সহিদুজ্জামান। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে আইআইএএসটি এর যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞান ভিত্তিক বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জান্নাতুল ফাতেমা ।

