বড়পর্দায় ফিরছেন রাণী মুখার্জী

বিনোদন ডেস্ক:
ফের বড়পর্দায় ফিরছেন রাণী মুখার্জী। আদিরা হওয়ার আগে ২০১৪-তে শেষ বার ‘মর্দানি’তে বড়পর্দায় দেখা গিয়েছিল নায়িকাকে। তারপর দীর্ঘ বিরতি। এতদিন মেয়েকে সময় দেওয়াটাই ছিল তার প্রায়োরিটি। এবার মেয়ে কিছুটা বড় হয়েছে। তাই ফের ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার সময় হয়েছে রাণীর।

তিনি আগেই জানিয়েছিলেন, সিলভার স্ক্রিনে কামব্যাকের জন্য একটা জোরদার স্ক্রিপ্ট তার প্রয়োজন। সে চিত্রনাট্য পেয়ে গিয়েছেন তিনি।

সূত্রের খবর, যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘হিচকি’ দিয়ে পোস্ট প্রেগন্যান্সি কাজ শুরু করছেন তিনি।

এই ছবিতে এক মেয়ের গল্প বলবেন পরিচালক। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন। রাণী বলেছেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে। আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

  •  
  •  
  •  
  •  

Tags: