ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৬ মার্চ সোমবার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি এফ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। গত শনিবার দুপুরে তদন্ত কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের প্রধান অধ্যাপক নূরুল ইসলাম ও দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণিত বিভাগের শিক্ষক এস এম মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

  •  
  •  
  •  
  •