বাকৃবিতে প্রতিচ্ছবি আয়োজিত ফিল্ম ফেস্টিভাল ১৮ মার্চ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফিল্ম ফেস্টিভাল করতে যাচ্ছে প্রতিচ্ছবি ফিল্ম সোসাইটি।
আগামী ১৮ মার্চ (শনিবার) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজন করতে যাচ্ছে ফিল্ম ফেস্টিভাল ‘প্রতিচ্ছবি-২০১’।
প্রতিচ্ছবি ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফিল্ম ফেস্টিভালে সকাল ১০ টায় ইংলিশ মুভি ‘প্যাসেন্জার’, দুপুর ১২ টায় বাংলা ছবি ‘অজ্ঞাতনামা’, বিকেল ৩ টায় ভারতীয় বাংলা ছবি ‘প্রাক্তন’,
সন্ধ্যা ৬ টায় শর্টফিল্ম (দ্যা ক্লে ও বখাটে) এবং এ্যানিমেশন মুভি ‘মওনা’ প্রর্দশন করা হবে।
উল্লেখ্য, প্রতিবছর বিভিন্ন আলোচিত ছবি নিয়ে ফিল্ম ফেস্টিভাল এর আয়োজন করে থাকে প্রতিচ্ছবি ফিল্ম সোসাইটি।

