সৌদিতে প্রথমবারের মতো চালু হচ্ছে নারী কাউন্সিল

আন্তর্জাতিক ডেস্ক:
নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবে প্রথমবারের মতো চালু হয়েছে নারী কাউন্সিল। গত শনিবার দেশটির আল-কাসিম প্রদেশে ‘কাসিম গার্লস কাউন্সিল’ নামে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

এ কাউন্সিল গঠনের উদ্যোক্তা হচ্ছেন প্রদেশটির গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ।

নারী কাউন্সিলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স ফয়সালে স্ত্রী প্রিন্সেস আবির বিনতে সালমান।

লক্ষণীয় বিষয় হলো- নারী কাউন্সিলের বৈঠকে কোনো নারীকে দেখা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, নারীরা পর্দার আড়াল থেকে এ বৈঠকে অংশ নিয়েছেন।

  •  
  •  
  •  
  •