বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ শুরু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে, বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর মো. আবদুর রশীদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন।

bauspt6

পায়রা উড়িয়ে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর

প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লং জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ মোট ২২টি ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এতে ছাত্রদের ১২টি এবং ছাত্রীদের ১০টি ইভেন্ট রয়েছে।

রবিবার বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: