বাকৃবিতে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহ:পতিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে ঐ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু-কিশোর কাউন্সিল আয়োজিত ঐ চিত্রাংকন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্লে গ্রুপ থেকে দশম শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. জসিম উদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সোলাইমান আলী ফকির, প্রফেসর ড. রফিকুল ইসলাম, সহকারি ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: