পুলিশের উদ্দেশে সিলেটের জঙ্গিরা; তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমাদের সময় কম
সিলেট প্রতিনিধি:
সিলেটের শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আটকে থাকা জঙ্গিরা পুলিশের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছেন। তারা পুলিশের উদ্দেশে বলেছেন, তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো, তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না।
২৪ মার্চ শুক্রবার দুপুর দুইটার দিকে পুলিশের উদ্দেশে জঙ্গিরা এসব বলেন।
এ সময় এক নারী জঙ্গি উচ্চকণ্ঠে বলেন, আমরা আল্লাহর পথে আছি। তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তল্লাশি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটির সন্ধান মেলে। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয় পুলিশ। পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়।
জানা গেছে, চূড়ান্ত অভিযানে অংশ নিতে হেলিকপ্টারযোগে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা রওনা হয়েছেন।

