গণবিতে ফার্মাসিস্টদের জন্য মার্কেটিং এর উপর সেমিনার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ ১২ই ডিসেম্বর সকাল ১০ টায় গণবিশ্ববিদ্যালয় এর সম্ভাব্য ফার্মাসিস্টদের জন্য এক বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে।

সেমিনার এর আলোচ্য বিষয় ছিলঃ The Current Scenario of Pharmaceutical in Bangladesh Marketing: A Sharing of Professional Experience.  এই বিশেষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসী ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ডঃ গোলাম মোহাম্মদ স্যার ।

সেমিনার এ আমন্ত্রিত বক্তারা হলেনঃ ১)মুহাম্মাদ শামসুল আরেফিন, ডিরেক্টর, মার্কেটিং, লাইফ & হেলথ লিঃ, ২) বেনজির আহমেদ সিদ্দিক, প্রোডাক্ট এক্সকুইটিভ, স্কয়ার ফারমাসিউটিক্যালস লিঃ(প্রাক্তন গণবি ছাত্র), ৩)মোঃ আলি আকবার হোসেন, এক্সকুইটিভ(আইবিডি) একমি ল্যাবরেটরিস এবং ৪)নাবিলা চৌধুরী, সিনিঃ অনকোলোজি এসোসিয়েট, সানোফি বাংলাদেশ লিঃ । সেমিনার এর বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ডঃ মেসবাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে তাদের ফুলের তোঁরা দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন ২৪তম ব্যাচের শিক্ষার্থী তন্বী আক্তার।

শিক্ষার্থীদের ফারমাসিউটিক্যাল মার্কেটিং এর উপর সাম্যক ধারণা দিতেই ফার্মেসী ডিপার্টমেন্ট এর এই বিশেষ আয়োজন । শিক্ষার্থীরা প্রচণ্ড আগ্রহের সাথে সেমিনারটিতে অংশগ্রহন করেন।

বক্তারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের মনে সাড়া জাগান। এর পাশাপাশি মার্কেটিং সম্পর্কে বিস্তর আলোচনা এবং দেশের ফারমাসিউটিক্যাল গুলোর বর্তমান অবস্থান তুলে ধরেন । এর মাধ্যমে শিক্ষার্থীদের মনে এই পেশায় আশার ইচ্ছা বৃদ্ধি পায় এবং এই সম্পর্কে তাদের ভুল ধারণা গুলোরও লাঘব ঘটে।

  •  
  •  
  •  
  •  

Tags: