বাকৃবিতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।
রবিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানসহ সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন পুষ্পাঞ্জলি অর্পণ করে। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুপুরে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

