বাকৃবিতে সাইকেল র্যালি: জার্নি টু ফ্রিডম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘স্বাধীনতার চেতনায় উজ্জীবিত তারুণ্য, জঙ্গিবাদে নিষ্পেষিত হতে পারে না’ স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবসে ব্যতিক্রমী সাইকেল র্যালি ‘জার্নি টু ফ্রিডম’ করেছে ‘বাউ সাইক্লিস্ট গ্রুপ’।
বিশ্বদ্যিালয়ের হেলিপ্যাডে দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাইকেল র্যালির উদ্ধোধন ঘোষণা করেন।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা সম্মিলিত রিবন পরিধান করে বর্ণাঢ্য সাইকেল র্যালী (জার্নি টু ফ্রিডম) বের করা হয়। র্যালিটি হেলিপ্যাড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হেলিপ্যাডে এসে শেষ হয়।
সাইকেল র্যালিতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী স্বত্ব:স্ফূর্ত অংশ নেয়।
ছবি: শামস সুমন

