ওদের মুখে হাসি ফুটাল ‘হাসিমুখ’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবসে বাকৃবি নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও খেলাধুলার আয়োজন করে ওদের মুখে হাসি ফুটিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’।
‘স্বপ্ন হাসিমুখের’ ম্লোগানে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেডিসিন বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এএসএম মাহফুজুল বারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বাকৃবি নৈশ বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কনের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবি: শামস সুমন


