বশেমুরবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি ২১ ও ২২ ডিসেম্বর
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম রবিবার থেকে শুরু হচ্ছে।
রবিবার (২১ডিসেম্বর) থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি ফি প্রদান ও ভর্তি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। আগামী ২০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সকল ইউনিটের রিপোটিং ও সাবজেক্ট চয়েস। কোটাভুক্ত উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি ২৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। ভর্তি ফি প্রদান দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষে অপেক্ষমান (১ম) তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর এবং ভর্তি ফি প্রদান ও ভর্তি ২৮ ডিসেম্বর। এছাড়াও আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তির সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
ভর্তি ও সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীকে যা আনতে হবে:
সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, এস.এস.সি. বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র, এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র, এইচ.এস.সি. এর মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত প্রশংসাপত্র, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও মন্ত্রনালয় দ্বারা প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, উপজাতি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট গোত্র প্রধানের সার্টিফিকেট/ প্রত্যয়ন এবং প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সমাজকল্যাণ মন্ত্রনালয় দ্বারা প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট/ প্রত্যয়ন।
এ ছাড়া ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে ।

