নওগাঁয় কৃষকদের মাঝে মিনি কম্বাইন হার্ভেস্টার বিতরণ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রানীনগরে কৃষকদের মাঝে সরকারি ভুর্তকিতে প্রথমবারের মতো মিনি কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। খামার যান্ত্রিকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের কৃষক ওসমান গনির হাতে এই মিনি কম্বাইন হার্ভেস্টার মেশিনটি হস্তান্তর করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম সারওয়ারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল আজিজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা বলেন, কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে খুব সহজেই তাদের ধান ও গম ফসল কর্তন ও মাড়াই করতে পারবেন। শ্রমিক সংকট ও অর্থ অপচয় যাতে না হয় তাই কৃষি বিভাগ কৃষকদের মাঝে এই ব্যয়বহুল মেশিনটি সরকারি ভুর্তকিতে বিতরণ শুরু করেছে। এতে দেশের অবহেলিত কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তিকে ছড়িয়ে দিতে সরকার এক ধাপ এগিয়ে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •