জঙ্গি আস্তানা সন্দেহে এবার কুমিল্লায় একটি বাড়ি ঘেরাও
কুমিল্লা প্রতিনিধি:
জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতি গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২৯ মার্চ বুধবার বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এরপর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ সদস্যরা।এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে।
এদিকে মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুর এলাকায় দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
পুলিশের ধারণা, মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার একটিতে ৮ থেকে ১০ জন এবং আরেকটিতে ৪ থেকে ৫ জন জঙ্গি রয়েছে। তবে কুমিল্লার কোটবাড়ী এলাকার ওই বাড়িটিতে জঙ্গি আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

